অনলাইন ডেস্ক।।
আসছে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল থেকে যাত্রী পারাপারের জন্য সারাদেশের বিভিন্ন নৌপথে নিয়মিত লঞ্চের পাশাপাশি বিশেষ লঞ্চ চলাচল শুরু হবে। সেই সঙ্গে একই দিন থেকে অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার ঢাকায় বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিউটিএ’র পিআরও মোবারক হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, ২০ তারিখ থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দেওয়া শুরু হবে।
ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনো মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এই ১০ দিন নদীতে কোনো বাল্কহেড চলতে পারবে না।
তিনি আরও বলেন, যাত্রীবাহী লঞ্চ চলাচল করা সব নৌপথে ২০ এপ্রিল থেকে বিশেষ লঞ্চ চলাচল করবে। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত এ বিশেষ লঞ্চ চলবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
