অনলাইন ডেস্ক।।
শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডের নামে বুলিং ও অপসংস্কৃতি বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মজিবুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চে এ আদেশ দেওয়া হয়। এ সময় র্যাগ ডের নামে বিভিন্ন রকম অপসংস্কৃতিমূলক কার্যক্রম বন্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্টের এই বেঞ্চ।
এ ছাড়াও চার সপ্তাহের মধ্যে এ সকল কার্যক্রম বন্ধ করতে বলেন হাইকোর্ট।এর আগে, গত ৭ এপ্রিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগ ডে’র নামে ডিজে পার্টি, বুলিং, অশ্লীলতা ও নগ্নতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান।
তিনি বলেন, যেখানে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে সমৃদ্ধি হওয়ার কথা সেখানে আজ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপ চলছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজের অজান্তে নৈতিক অধঃপতনে নিমজ্জিত হচ্ছে।
রিটে শিক্ষা সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পুলিশ প্রধান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে বিবাদী করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
