এইমাত্র পাওয়া

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার মাহফিল

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধিঃ

মাহে রমজান উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন,জেলা আদালতের জেলা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, চুয়াডাঙ্গা বিজিবির পরিচালক অধিনায়ক শাহ মোঃ ইশতিয়াক পিএসসি জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহার, জেলা পুলিশ সুপার রাফিউল আলম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহম্মদ আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান এডঃ ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, জেলা জজ আদালতে পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার,মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মুন্টু, সাবেক সভাপতি আলামিন হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, শাহ জামান, গাাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকনসহ সরকারি বেসরকারি কর্মকর্তারা, সাংবাদিক ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.