অনলাইন ডেস্ক।।
একটা ভালো সরকারি চাকরি অনেকেরই চাওয়া। সুরক্ষিত চাকরি, সরকারি সুযোগ-সুবিধা, ভালো বেতন, সামাজিক মর্যাদাসহ বিভিন্ন কারণে সরকারি চাকরির প্রতি মানুষ আকৃষ্ট। আর এ চাকরি পাওয়ার প্রাথমিক ধাপ হলো পরীক্ষা।
আজকের আলোচনার বিষয়, সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পদ্ধতি-
পরীক্ষার প্রস্তুতির জন্য প্রথমেই দরকার সেই চাকরি ও সেটার পরীক্ষা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা। চাকরির পরীক্ষা বিভিন্ন ধরনের হয়। এ ছাড়া পদ অনুযায়ী প্রশ্ন নানান ধরনের হয়ে থাকে। তাই প্রস্তুতি শুরুর আগে আপনার যোগ্যতা কোন কোন পরীক্ষার জন্য যোগ্য- সেটা দেখে নিন।
যোগ্যতা:
বিভিন্ন চাকরির পরীক্ষায় অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর- এই ধরনের বিভিন্ন যোগ্যতার প্রয়োজন হয়। তবে স্নাতক, স্নাতকোত্তর যোগ্যতা থাকলে আপনি অধিকাংশ পরীক্ষার জন্য যোগ্য। এ ছাড়া প্রতিরক্ষা বিভাগের বিভিন্ন চাকরিতে শিক্ষাগত যোগ্যতার সাথে কিছু শারীরিক সুস্থতার পরীক্ষাও দিতে হয়। আর পরীক্ষায় কী কী যোগ্যতা প্রয়োজন তা সেই পরীক্ষার বিজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা থাকে।
পরীক্ষার খোঁজ পাবো কীভাবে:
প্রায় সব চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি সেইসব সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখান থেকেই যেকোনো নতুন বিজ্ঞপ্তির খবর মিলবে। এ ছাড়া অনলাইন নিউজ পত্রিকাগুলো নিয়মিত চাকরির খবর প্রকাশ করে থাকে। তাছাড়া সরকারি চাকরির খোঁজ দেওয়ার জন্য বিভিন্ন সাপ্তাহিক পত্রিকা তো রয়েছেই।
কীভাবে প্রস্তুতি নেবো:
সরকারি চাকরির পরীক্ষায় সফল হতে প্রয়োজন সঠিক পথে কঠোর পরিশ্রম আর ধৈর্য। এসব চাকরিতে পদ সীমিত কিন্তু প্রার্থী প্রচুর; তাই স্বাভাবিকভাবেই কঠিন প্রতিযোগিতা রয়েছে। তবে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করলে সফলতা ধরা দেবে।
* প্রথমেই দেখতে হবে কোন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন ধরনের চাকরির ভিন্ন পরীক্ষা হয়ে থাকে।
* এরপর সেই নির্দিষ্ট পরীক্ষার সিলেবাসে কী কী বিষয় রয়েছে সেগুলো নোট করে নিতে হবে।
* একবার ধারণা নেওয়া হয়ে গেলে এবার প্রয়োজন নির্দিষ্ট লক্ষের জন্য নিয়মিত ও সঠিক পদ্ধতিতে অনুশীলন শুরু করা।
* ইউটিউবে বিভিন্ন স্টাডি চ্যানেলগুলোতে বিনা খরচে দেখা যায়। সেগুলো ফলো করে শিখতে পারেন।
যেকোনো চাকরির পরীক্ষায় সফল হতে টাইম ম্যানেজমেন্ট খুবই প্রয়োজন। আর এই কাজে আপনাকে সাহায্য করবে মক টেস্ট। অর্থাৎ আসল পরীক্ষার আগে ঘরে বসে প্রাকটিস পরীক্ষা দেওয়া। এতে পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট ও নিজের প্রস্তুতির সঠিক অনুমান পাওয়া যায়। এ ছাড়া নিজের ভুলগুলো খুঁজে বের করে সমাধান করতে সহজ হয়।
নির্দিষ্ট সংখ্যক পদ, প্রচুর প্রতিযোগী; হয়তো এই কারণেই সফলতা পাওয়া কঠিন! কিন্তু না, এটা কখনো অসম্ভব নয়। মনে রাখতে হবে, আমরা আজকে যাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় দেখি; তারাও এভাবেই নির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়েছেন। এজন্য তারা সফল। নিজের প্রতি ভরসা আর সফল হওয়ার দৃঢ় সংকল্প নিয়ে আজ থেকেই প্রস্তুতি শুরু করুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
