এইমাত্র পাওয়া

পদ্মাসেতুর সড়কে পিচ ঢালাই শেষ হবে এপ্রিলে

অনলাইন ডেস্ক।।

শেষ মুহূর্তের প্রস্তুতি এখন পদ্মা সেতু প্রকল্পে। সেতুর উভয় দিকে পিচ ঢালাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। চলতি মাসের মধ্যেই সেতুর যাওয়া আসার দুই পথেই পিচ ঢালাই শেষ হবে। দুই পাশের সড়ক বাতি লাগানোও সৌন্দর্য বর্ধণের কাজও চলছে। চলতি অর্থ বছরেই সেতু উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

পদ্মা সেতুর সড়ক পথের পিচ ঢালাইয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রথমে ৬০ মিলিমিটার পুরু এবং এর ওপরে অরও ৪০ মিলিমিটার ঢালাই করা হচ্ছে। সেতুতে ওঠা নামার পথ আগেই পিচ ঢালাই দিয়ে যানবাহন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে সেতুর ৬০ ভাগ অংশে ঢালাই কাজ শেষ হয়েছে বলে জানা গেছে। বাকি কাজ এগিয়ে নিতে দিন রাত ২৪ ঘটাই কর্ম ব্যস্ত সময় পার করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। চলতি মাসের মাঝামাঝি পিচ ঢালাইয়ের কাজ শেষ হওয়ার কথা।

পিচ ঢালাই হয়ে গেলে আর কোনো বড় কাজ নেই পদ্মা সেতুতে। এর পর শুধু সেতুর সৌন্দর্য্য বর্ধনের কাজ বাকি থাকবে। তবে পিচ ঢালাইয়ের কাজের ফাঁকে ফঁকে সৌন্দর্য বর্ধনের কাজও এগিয়ে নেয়া হচ্ছে। পুরো সেতুকে আলোক সজ্জায় রাঙ্গানোর পরিকল্পনা আছে কর্তপক্ষের।

সড়কের যেসব অংশের পিচ ঢালাই শেষ হয়েছে সেখানে এখন রোড সাইন বা সড়ক নির্দেশিকার চিহ্ন বসানো হচ্ছে। এরই মধ্যে সেতুর দুই পাশে সড়ক বাতি স্থাপন করা হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই লাইট ২৫ বছর পর্যন্ত টেকসই হবে।

উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হলে তার কয়েকদিন আগে সেতু বিভাগের কাছে সেতুটি হস্তান্তর করবে প্রকল্প সংশ্লিষ্টরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.