নিজস্ব প্রতিবেদক।।
ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মজনু ও সাধারণ সম্পাদক মাইদুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কলেজ ক্যাম্পাস এখনও উত্তপ্ত রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টা থেকে থেমে থেমে রাত পর্যন্ত এ সংঘর্ষ চলে।
সলিমুল্লাহ মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন হলে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া কলেজ কর্তৃপক্ষও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে যাচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
