বাসের আগাম টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক।।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ এপ্রিল সকাল থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশের বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনর যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আমরাসহ সব বাস মালিকই আগামী ১৫ এপ্রিল থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেওয়া শুরু করব। ওইদিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারগুলো থেকে টিকিট সরবরাহ করতে পারবেন যাত্রীরা।

রাকেশ জানান, বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে। ভাড়ার চার্টের বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের অগ্রিম টিকিট।

চাঁদ দেখাসাপেক্ষে এবার ২ বা ৩ মে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এবার করোনা মহামারি স্বস্তিদায়ক অবস্থায় থাকায় আগেভাগেই শুরু হয়েছে ঈদযাত্রার প্রস্তুতি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.