নিজস্ব প্রতিবেদক।।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অফিস সমূহের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড নজরদারির উদ্যোগ নেয়া হয়েছে।
এ উদ্যোগের অংশ হিসেবে ২৭ সদস্য বিশিষ্ট প্রধান কার্যালয়, বিভাগীয় পর্যায়, জেলা পর্যায় ও উপজেলা পর্যায়ের ৪টি কমিটিও গঠন করা হয়েছে।
এছাড়া ‘স্যোশাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’নামে আরেকটি কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির নিকট গঠিত ৪টি কমিটি প্রতিবেদন ও সুপারিশ পাঠাবে।
রোববার রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হামিদুল হকের সই করা কমিটি গঠন সংক্রান্ত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে কমিটির কার্যপ্রনালী সর্ম্পকে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ অনুসরণ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি কর্মকর্তা/কর্মচারী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কার্যক্রম সমূহ পর্যবেক্ষণ ও মনিটরিং করবে।
আরও বলা হয়, কমিটি মাসে ১ বার সভা করে উপজেলা/জেলা/ বিভাগীয় পর্যায়ের উল্লেখ্যযোগ্য বিষয় চিহ্নিত করে প্রতিবেদন ‘স্যোশাল মিডিয়া তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও উপস্থাপন’ কমিটির নিকট উপস্থাপন করবে। এছাড়াও কমিটি চাইলে বিধি মোতাবেক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
