বৃষ্টির সম্ভাবনা ৪ বিভাগে

নিউজ ডেস্ক।।

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ঝড় বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এমনটাই জানানো হয়েছে।

এছাড়া আগামীকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের এক জায়গার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.