চুয়াডাঙ্গার যমজ বোন মাহমুদা তারিন ও ফাহমিদা তাজিন এবার মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
তারা চুয়াডাঙ্গা কলেজপাড়ার ব্যাংক কর্মকর্তা নাছির উদ্দিন মিঠু ও গৃহিণী নাজমুন নাহার মুন্নির যমজ কন্যা।
মাহমুদা তারিন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ফাহমিদা তাজিন রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।
দুই বোনই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাসসহ বৃত্তি পেয়েছিলেন।
জানা গেছে, তারিন ও তাজিন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আর এইচএসসি পরীক্ষায় অংশ নেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে।
বাবা নাছির উদ্দীন মিঠু ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত। মা গৃহিণী।
তারিন ও তাজিন বলেন, দুই বোন মায়ের পেটে একসঙ্গে ছিলাম। জন্মের পরও এতদিন একসঙ্গেই ছিলাম, কিন্তু এবার আমরা দুজন আলাদা মেডিকেল কলেজে চলে যাচ্ছি। জীবনে এই প্রথম আমরা আলাদা হয়ে যাচ্ছি।
তারা বলেন, আমরা ডাক্তার হয়ে দরিদ্র মানুষের সেবা করতে চাই। আমাদের দুই বোনের জন্য সবাই দোয়া করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
