এইমাত্র পাওয়া

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক।।

টেস্টে একটা ভুল কত বড় সর্বনাশ করতে পারে প্রথম টেস্টে হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে সম্মান জেতা দলের চ্যালেঞ্জ এখন টেস্টে সমীহ আদায় করা। পোর্ট এলিজাবেথে দমকা হাওয়ার কন্ডিশন জয়ের ম্যাচে টস বিপক্ষে গেছে বাংলাদেশের। পেয়েছে বোলিং।

ডারবান টেস্টে শেষ ইনিংসে লজ্জায় ডুবেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের আগে টাইগারদের মানসিকভাবে শক্ত হওয়ার দীক্ষা নিতে বলে লজ্জা দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। এ যেন নিউজিল্যান্ডে টেস্ট জিতে আসা বাংলাদেশ দলের সামনে নতুন করে প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াওই চ্যালেঞ্জ জিততে এক বছর পরে টেস্ট দলে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। সর্বশেষ গত বছরের এপ্রিলে সাদা পোশাকের ক্রিকেট খেলেছেন তিনি। তার সঙ্গে একাদশে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম। দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

চারদিন লড়াই করেও প্রথম টেস্টে শেষ ইনিংসে স্পিন আক্রমণ দিয়ে বাংলাদেশ দলকে ধসিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচের জয়ী ওই একাদশেই ভরসা রেখেছে স্বাগতিকরা। ছয় নিয়মিত ব্যাটার, দু’জন করে পেসার-স্পিনার ও একজন মিডিয়াম পেস অলরাউন্ডার দলে নিয়েছে প্রোটিয়ারা।

পোর্ট এলিজাবেথের সেইন্ট জর্জেস পার্কের উইকেট শুষ্ক ও ব্যাটিং সহায়ক হবে বলে ধারণা দিয়েছেন টাইগার পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও অধিনায়ক মুমিনুল হক। তবে দুপুর থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত ঘূর্ণায়মান দমকা বাতাস উঠতে পারে। অপরিচিত ওই পরিস্থিতি বিপদে ফেলতে পারে বাংলাদেশ দলকে। শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত বাড়িয়েছে বিপদ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির রাব্বি, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার, সারেল আরউই, কেগান পিটারসন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভারাইনে, ওয়ান মুলদার, কেশব মহারাজ, সিমন হারমার, লিজার্ড উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.