নিজস্ব প্রতিনিধি।।
গণমাধ্যমকর্মী আইন (চাকরির শর্তাবলি) ২০২২ এর খসড়া নিয়ে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার বিকেলে সচিবালয়ে মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী অংশীজনদের সাথে নিয়ে খসড়াটি পরিমার্জনের নির্দেশনা দেন।
এ সময় তথ্য ও সম্প্রচার সচিব মো: মকবুল হোসেন, সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
