লেনিন জাফর।।
মাগুরা ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর আব্দুল হাকিম। তিনি দীর্ঘদিন যশোর এমএম কলেজে ইংরেজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২এপ্রিল (শনিবার) সকালে কলেজ অভ্যন্তরে বঙ্গবন্ধুর মুরালে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন মাগুরার এই কৃতি সন্তান।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. মো. আবু বক্কর সিদ্দিক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগি অধ্যাপক মো. রুহুল আমিন, ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোল্যা আবু সাইদ, শিক্ষক উম্মে কুলসুম নাসরিন, আশালতা মল্লিক, রুখসানা পারভীনসহ সকল শিক্ষক ও কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও সুধীবৃন্দ। এ সময় অধ্যক্ষ মহোদয় কলেজের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়নের জন্য নানামুখি কর্মসূচী গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাগুরার প্রধান বিদ্যাপীঠ এ কলেজটিতে বেশ কিছুদিন অধ্যক্ষ পদটি শুণ্য ছিল।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
