এইমাত্র পাওয়া

আল-রিহলা : বিশ্বকাপের সেরা বল!

নিজস্ব প্রতিবেদক।।

২০২২ কাতার বিশ্বকাপের জন্য অফিশিয়াল বলের উন্মোচন হলো বুধবার, তার নাম রাখা হয়েছে ‘আল রিহলা।’ বাংলায় যার অর্থ ভ্রমণ। প্রস্তুতকারী সংস্থার দাবি, এটিই এখন পর্যন্ত বিশ্বকাপে ব্যবহৃত সেরা বল।

এই নিয়ে ফিফা’র সরকারি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা হিসাবে ১৪তম বিশ্বকাপের বল উপহার দিলো অ্যাডিডাস। প্রত্যেক বিশ্বকাপ বল তৈরির পিছনেই কিছু না কিছু ভাবনা কাজ করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থাটির। এবার যেমন ‘আল-রিহলা’ বলটি তৈরির পিছনে কাতারের সংস্কৃতি-ঐতিহ্যবাহী নৌকা এবং পতাকার থেকে ভাবনা নেয়া হয়েছে। ফিফার পক্ষ থেকে ‘আল রিহালে’র ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির বল হবে এটি। বলা হচ্ছে, উড়ন্ত অবস্থায় অন্য সব বলের থেকে দ্রুত গতিতে এগোবে এই বলটি। বলটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে ম্যাচের গতি আরো বাড়ানো যায়।

বলটি ভিতরের অংশ পুরোপুরি ফাঁপা। প্রস্তুতকারী সংস্থার দাবি, এই বলটিতে খেলা অনেক নিখুঁত এবং সুগঠিত হবে। আরো গতিশীল হবে ম্যাচ। শুধু তাই নয়, ফুটবল বিশ্বকাপের নতুন এই বলটি দেখতেও চমৎকার। ক্যাসিয়াস, কাকা, নউফ-আল-আনজির মতো কিংবদন্তি ফুটবলাররা আল-রিহলা’কে সর্বসমক্ষে নিয়ে আসবেন। তারপর বিশ্বজুড়ে ১০টি শহরে ঘুরবে কাতার বিশ্বকাপের অফিশিয়াল বল।

১৪টি ফুটবল বিশ্বকাপে অফিশিয়াল বল তৈরির বরাত ছিল অ্যাডডিাসের ওপরে। এর আগে জাবুলানি, ব্রাজুকার মতো বলগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছিল। এবার দেখার কাতার বিশ্বকাপের বল ‘আল রিহাল’ কতটা জনপ্রিয় পান। মেসি-রোনাল্ড-নেইমারদের মতো মহাতারকারা কতটা কেরামতি দেখান এই নয়া বলে।

সূত্র : সংবাদ প্রতিদিন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.