ডিগ্রি পাসের ফল প্রকাশ

নিউজ ডেস্ক।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পুরাতন সিলেবাস (বিশেষ) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

সোমবার (২৮ মার্চ) বিকেল ৪টায় ফলাফল প্রকাশিত হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) রাত ৮টা থেকে পাওয়া যাবে। পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে জানাতে হবে। এই সময়ের পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.