চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা উৎসব- ২০২২’ শীর্ষক ব্যাতিক্রমী মেলা। মেলায় ছিল শিক্ষার্থীদের কারুশিল্প, হস্তশিল্প, খাবার এবং প্রসাধনী সামগ্রীর ১৬ টি স্টল।
রবিবার (২৭ মার্চ) আয়োজনটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে।
দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকিং অ্যান্ড ই›স্যুরেন্স বিভাগের সভাপতি তাসলিমা আক্তার। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকগণও উপস্থিত ছিলেন। সকাল ১১ টায় শুরু হওয়া মেলা চলে বিকেল ৫ টা পর্যন্ত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল মেলা প্রাঙ্গণ।
আয়োজকরা জানান, বিভাগের যেসকল শিক্ষার্থী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হিসেবে দেশের অর্থনীতিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখছেন তা সকলের সামনে তুলে ধরাই ছিল উক্ত উৎসবের মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, আয়োজনটির সহযোগী ছিল বিভাগের একমাত্র সংগঠন ব্যাংকিং ফেলোস ফর লিডারশীপ ডেভেলপমেন্ট (বিএফএলডি) ও প্রাক্তন শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
