টুইচের মাধ্যমে মিটিং সহজ করলো জুম

নিউজ ডেস্ক।।

টুইচের মাধ্যমে লাইভ স্ট্রিম বা ওয়েবিনারকে সহজ করলো জুম। বুধবার (২৩ মার্চ) জুমের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, অ্যাপটিতে স্ট্রিমিং সার্ভিস যোগ করে কাজটি সহজ করে আনা হয়েছে। এখন থেকে জুম এবং টুইচ অ্যাকাউন্টে যুক্ত হয়ে মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই শুরু করা যাবে ব্রডকাস্টিং।

জুমের পক্ষ থেকে জানানো হয়, এই ফিচার চালু করার মানে হলো, কমিউনিটিগুলোর মাঝে কনটেন্ট শেয়ার করার একটি প্রক্রিয়াকে প্রতিষ্ঠিত করা। এর মাধ্যমে আশা করা যায়, প্রতিষ্ঠানগুলোর ওয়েবিনারকে সহজ করা যাবে। যারা লাইভ পডকাস্ট, ধর্মালোচনা, টাউন হল মিটিং করতে আগ্রহী, তাদের জন্য একটি সহজ মাধ্যম হবে এটি।

ভার্জ জানায়, এর মানে এই নয় যে ইতোপূর্বে টুইচের মাধ্যমে জুম মিটিং করা যেতো না। এছাড়া জুম অন্যান্য কিছু প্ল্যাটফর্মেও স্ট্রিমিং সমর্থন করে। এর মধ্যে রয়েছে ফেসবুক ও ইউটিউব। কাস্টম স্ট্রিমিং সার্ভিসও যোগ করার সুযোগ রয়েছে এতে। ইউআরএল এবং কি যোগ করে টুইচেও স্ট্রিমিং চালানো সম্ভব। আবার ওবিএস সফটওয়্যারেও একে যোগ করা সম্ভব বলে জানায় সংবাদ মাধ্যমটি। তবে এই সব প্রক্রিয়াগুলো বর্তমানের তুলনায় বেশ কঠিন। এখন শুধু সার্ভিসটিতে লগইন করে লাইভ অন টুইচ বাটনে ক্লিক করলেই শুরু হয়ে যাবে স্ট্রিমিং।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.