এইমাত্র পাওয়া

টানা ৯ দিন তাপপ্রবাহের পর তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক।।

টানা ৯ দিন তাপপ্রবাহের পর আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মূলত বঙ্গোপসাগরে নিম্নচাপ কেটে যাওয়ায় এই বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টিপাত হলে গরম কিছুটা কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকাল বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ সহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাঙ্গামাটি ও রাজশাহী জেলাসহ সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদরা আরো জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মিয়ানমার উপকূল (পাথেইনের কাছে) অতিক্রম করে। এরপর এটি উত্তর ও উত্তরপূর্ব দিকে আরও অগ্রসর ও দুর্বল হয়ে নিম্নচাপ আকারে উপকূলীয় মিয়ানমার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.