নিউজ ডেস্ক।।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত প্রবাসীকল্যাণ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক/ভাইস প্রেসিডেন্ট পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এ পদে ২৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় ১৫ জনের এবং বেলা ৩টায় ১৪ জনের পরীক্ষা নেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ–সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ পরীক্ষা নেয়া হবে।
পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে।
আগের প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
