নিউজ ডেস্ক।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে ওয়াকিল আহমেদকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও তাকে বহিষ্কারের জন্য সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াকিল আহমেদ কর্তৃক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমানকে মারধরের অভিযোগ আসায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দল ভুক্তভোগী আনিসুর রহমানের সাথে স্শরীরে কথা বলে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত ওয়াকিল আহমদকে উক্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হল। তাকে বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নিকট অনুরোধসহ প্রেরণ করা হল।
শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ঘটনা তদন্ত করে এর সত্যতা পেয়ে আমরা ওয়ালিকলকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নিকটও আমরা বহিষ্কারের সুপারিশ করেছি।
এ দিকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রক্টর বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে ন্যায্য বিচারের দাবি করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, চোখের অবস্থা ব্যাঘাত দেখে রাতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি খুবই দুঃখজনক। উপাচাযের্র নির্দেশনায় এ বিষয়ে পর্যবেক্ষণমূলক রিপোর্ট দিবো আমরা। পরবর্তীতে উপাচার্য সিদ্ধান্ত নিবেন।
উল্লেখ্য, গত ২১ মার্চ (সোমবার) সন্ধ্যা ৭টায় ওয়াকিল আহমেদকে চিনতে না পেরে ‘তুমি’ বলে সম্বোধন করায় মারধরের শিকার হোন বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আনিসুর রহমান। এ ঘটনায় তার বাঁ চোখ গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে প্রেরণ করে কর্ত্যবরত চিকিৎসক। বর্তমানে তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
