‘Break the Bias’ স্লোগানকে ধারণ করে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)- এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তৃতীয় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা।
রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিতর্কের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হয়।
এর আগে গত ১৬ই মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুরু হয়। এরপর ১৭ই মার্চ অনুষ্ঠিত হয় ১৬তম জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম হন রাতুল হাসান (জাবি), দ্বিতীয় হন তাসফিয়া আফরিন ফারিয়া (জাবি) এবং তৃতীয় হন ওয়াসি চৌধুরী (আইউবি)। ১৮ তারিখ থেকে শুরু হয় তৃতীয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতার এই অংশের প্রিলিমিনারি রাউন্ড এবং সেমিফাইনাল অনুষ্ঠিত হয় ১৮ এবং ১৯ তারিখ। প্রিলিমিনারি রাউন্ড এবং সেমিফাইনালের সকল বিতর্ক অনলাইন মিডিয়া প্লাটফর্ম ডিস্কর্ড এবং জুমে অনুষ্ঠিত হয়।
সেমিফাইনাল থেকে ওপেন ক্যাটাগরিতে আইবিএ ঢাবি এ, এনএসইউ ১, ইউনিভার্সিটি অফ সাউথ আফ্রিকার ডিসি রেইকারনেটেড সিই, ডিসি রেইনকারনেটেড এসি চারটি দল ফাইনালে অংশগ্রহণ করে। নভিস ক্যাটাগরিতে ফাইনালে বিউপি বি, সিএমসিডিসি, আইবিএ ঢাবি সি এবং ইউআইইউ ডিসি চারটি দল অংশগ্রহণ করে।
ওপেন এবং নভিস দুটি ক্যাটাগরির ফাইনাল অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। ওপেন ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় আইবিএ ঢাবি এ এবং নভিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বিউপি বি। ওপেন ক্যাটাগরিতে সেরা বক্তা হন জাফির ওয়াফি এবং নভিস ক্যাটাগরিতে সেরা বক্তা হন রেমন্ড।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ‘জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন- জেইউডিও’ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই বিতর্কের চর্চা, প্রশিক্ষণ ও আয়োজনের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেইউডিও সারাবছরই বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিতার্কিকদের মন ও মননের উন্নতি করতে চেষ্টা করে থাকে। এর আগে সংগঠনটি ২০২০ সালে জাবিতে প্রথমবারের মতো আয়োজন করেছিলো জেইউডিও এমিনেন্স-প্রি ইউএডিসি ২০২০ নামক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। এরই ধারাবাহিকতায় এ বছরেও তৃতীয় বারের মতো আয়োজিত হলো জেইউডিও এমিনেন্স।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
