স্পোর্টস ডেস্ক।।
থাইল্যান্ডের ফুকেটে চলতি এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং আরচারি চ্যাম্পিয়নশিপে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আজ শনিবার ফাইনালে ভারতকে হারিয়ে দেশকে সাফল্য এনে দিয়েছেন রোমান সানা ও নাসরিন আক্তার জুটি।
স্বর্ণ জেতার পথে ফাইনালে ভারতকে ৫-৩ পয়েন্টে হারিয়েছেন রোমান-নাসরিন। চার তীরের প্রতিযোগিতায় প্রথম তীরে ৩৪-৩৭ পয়েন্টে জিতেছিল ভারতই। পরে দ্বিতীয় তীরে দুই দলই স্কোর করে সমান ৩৭ পয়েন্ট। তবে শেষ দুই তীরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তৃতীয় তীরে ৩৮-৩৫ ও চতুর্থ তীরে ৩৭-৩৬ ব্যবধানে জিতে নিশ্চিত করে স্বর্ণপদক।
এদিকে, রিকার্ভ মহিলা এককের ফাইনালে উঠেছেন রোমান সানার সঙ্গী নাসরিন। ফলে আরেকটি সোনা জয়ের আশা রয়েছে তার। অবশ্য ফাইনালে নাসরিনের প্রতিপক্ষ বাংলাদেশেরই দিয়া সিদ্দিকী
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
