সেশনজ্যাম বর্তমানে উচ্চশিক্ষা শেষ করার অঘোষিত বাধা হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের জন্য। সেশনজ্যাম থেকে মুক্তি মিলছে না শিক্ষার্থীদের । বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স শেষ করতে চলে যাচ্ছে ৫-৬ বছর আর এক বছরের স্নাতকোত্তর কোর্স শেষ করতে শিক্ষার্থীদের অপেক্ষা করতে হচ্ছে দুই বছর পর্যন্ত। সময় মতো সেমিস্টার শেষ না হওয়াতে অনেক সময় হতাশায় পড়ে যায় শিক্ষার্থীরা। এ সেশনজ্যাম থেকে মুক্তি দিতেই উপাচার্যের ভাবনায় নতুন করে যুগ করেছেন একাডেমিক ক্যালেন্ডার।
একাডেমিক ক্যালেন্ডার নিয়ে উপাচার্য সৌমিত্র শেখর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্যালেন্ডার করা হয়েছে। যদি আর বড় কোনো মহামারি না হয়।তাহলে এই ক্যালেন্ডার অনুযায়ী ৬ মাস পর পর তাদের পরীক্ষা শেষ করা হবে। যেনো নির্দিষ্ট সময়ের মধ্যেই ছেলে-মেয়েরা পড়াশোনা শেষ করে বের হতে পারে।তবে করোনার জন্য যে ব্যাচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা আগামী একাডেমিক কাউন্সিলে ৬ মাসের সেমিস্টারকে সংকুচিত করার প্রস্তাব উত্থাপন করবো।
এসময় তিনি আরও বলেন, আমি সকলের কাছে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। যেনো আমরা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাশ শেষ করতে পারি , সুনির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নিতে পারি। ইতিমধ্যে আমরা একাডেমিক ক্যালেন্ডার করেছি। করোনাকালীন একাডেমিক কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে বিভাগগুলো একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে নির্ধারিত বিভিন্ন ছুটি কাটছাট করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। আশাকরি এই নিয়মের মধ্যে চলতে পারলে ছেলে মেয়েরা যথাসময়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারবে।সূত্র:যায়যায়দিন
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
