রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজার সভাপতিত্বে এবং গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি পারভেজ সাজ্জাদ রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, সহকারী শিক্ষা অফিসার সামসুজ্জোহা, আরিফ হাসান , মোঃ ওবায়দুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক গোলাম ফারুক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,প্রধান শিক্ষক হাবিবুর রহমান, গোলাম হোসেন, দানেছুর রহমান, তানজিদুর রহমান মুক্তি,মকবুল হোসেন,খোরশেদ আলম তারিকুল ইসলাম খাদিজা খাতুন,নাছিমা খাতুন, রাশেদুল ইসলাম সহ গাংনী উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে জনাব আলাউদ্দিন কে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়। অত্যন্ত সৎ ও চৌকশ শিক্ষা অফিসার হিসেবে গাংনী উপজেলাতে জনাব আলাউদ্দিন কাজ করেছেন। গাংনী উপজেলাতে তিনি প্রাথমিক বিদ্যালয় পরিবারের সবার কাছে জনপ্রিয় একজন শিক্ষা অফিসার হিসেবে স্বীকৃত ছিলেন। করোনা পরিস্থিতিতে ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার প্রাথমিক শিক্ষা অনেকটা এগিয়ে যার বেশীরভাগ অবদান গাংনী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন এর হাত ধরেই ।
এক সময় ছিল যখন গাংনী উপজেলার প্রাথমিকের অনেক প্রধান ও সহকারী শিক্ষক উপজেলা শিক্ষা অফিসের পাশে গড়ে ওঠা বিভিন্ন চা স্টলে বসে থাকতেন । নিদির্ষ্ট সময়ে স্কুলে না গিয়ে বিভিন্ন হোটেল রেষ্টুরেন্ট পাওয়া যেত তাদের । ২০২০ সালের জানুয়ারী মাসে মোঃ আলাউদ্দীন গাংনী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করার পর থেকেই পাল্টে যায় শিক্ষা অফিসের সার্বিক কার্যক্রম । এখন আর কোন শিক্ষক অফিসে বা আশে পাশে অযথা বসে থাকেন না। কাজ ছাড়া ঘোরাঘুরি ও করেন না ।
তিনি বিভিন্ন স্কুল পরিদর্শন করে থাকেন কোন শিক্ষক বা অফিসের কোন সহকর্মীকে না জানিয়ে । ফলে শিক্ষক এবং প্রতিষ্ঠানের সত্যিকারের সমস্যা তিনি চিন্হিত করে শিক্ষকদের মানসিক ভাবে প্রস্তুুত করেন বিদ্যালয় এবং শিক্ষার্থীদের সেবা দেয়ার জন্য ।
শিক্ষকদের কাজে কোন ভুলত্রুটি হলে তিনি কাজটা সঠিকভাবে করার জন্য বুঝিয়ে দেন । কোন শিক্ষক কে তিরস্কার করেন না তিনি বা তাদের সম্পর্কে কোন বাজে মন্তব্য ও করেন না অথচ তিনি অফিসের কাজটা তিনি যথাযথ ভাবেই আদায় করে নেন । তিনি বলেন, শিক্ষা সংশ্লিষ্ট নীতি নির্ধারনী কাজে তাকে সবসময় সহযোগিতা করেন তার সহকর্মী উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা সহ সহকারী শিক্ষা অফিসারগণ। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সহকর্মীসহ সকলের সহযোগিতায় তিনি গাংনী উপজেলা শিক্ষা অফিসকে সাজিয়েছেন সেবাধর্মী একটি অফিস হিসেবে ।
শিক্ষকদের জন্য ওয়ান স্টপ সার্ভিস রুম, অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সংরক্ষিত চেয়ার, মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত চেয়ার, অফিসে কোন কাজে টাকা বা উৎকোচ বন্ধ করে দেন তিনি । প্রতিদিনের কাজ তিনি নিদির্ষ্ট দিনেই সম্পন্ন করে থাকেন । এ কাজে তাকে সহযোগিতা করে থাকেন সহকারী শিক্ষা অফিসার সাজাহান রেজাসহ সহকারী শিক্ষা অফিসারগন ও অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা । সবার সহযোগিতায় গাংনী উপজেলা শিক্ষা অফিস কে তিনি করতে পেরেছেন জেলার একটি অত্যান্ত সেবা বান্ধব অফিস । বিভিন্ন স্কুলের জরাজীর্ন ভবন, গাছ সহ যে কোন সরন্জাম তিনি খোলা দরপত্রের মাধ্যমে নিলাম দিয়ে থাকেন তাতে একদিকে সরকারী রাজস্ব বৃদ্ধি পায় অপরদিকে তিনি সবাইকে কোন রকম তদ্বির ছাড়াই এ কাজ করে থাকেন ।
মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের সার্বিক সহযোগিতায় তিনি বিভিন্ন স্কুলের বিল্ডিং ও প্রাচীরের উল্লেখযোগ্য বরাদ্দ নিয়ে কাজ করে চলেছেন । উপজেলা শিক্ষা কমিটির নিয়মিত মিটিং করে থাকেন তিনি এ কাজে তাকে সহযোগিতা করেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যানর এম এ খালেক । করোনা পরিস্থিতিতে তিনি রাতদিন কাজ করে উপজেলার সর্বোচ্চ সংখ্যাক শিক্ষক ও ছাত্রছাত্রীদের ভার্সুয়ালী যুক্ত করতে সমর্থ হয়েছেন ।
আইসিটি জ্ঞান বৃদ্ধির জন্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য ল্যাপটপ ও আইসিটি সরন্জাম বরাদ্দের জন্য ব্যবস্থা করেছেন । উপজেলার বেশীরভাগ বিদ্যালয়ে ল্যাপটপ সরবরাহ করা হয়েছে । অল্প কিছু বিদ্যালয়ে এখনও ল্যাপটপ সরবরাহ করা হয়নি তাদের জন্য চেষ্টা অব্যহত রয়েছে । তিনি সমস্যা বলতে বিদ্যালয়ের ইউডিএ পোষ্ট খালি ও শিক্ষা অফিসের জন্য একটি গোডাউন বা বই সংরক্ষনের জন্য ব্যবস্থা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন ।
তিনি বলেন, মানুষের ইচ্ছা ও আন্তরিকতা থাকলে অনেক ভাল কাজ করা যায় । উপজেলার দক্ষ আইসিটি জ্ঞান সম্পন্ন শিক্ষকদের সমন্বয়ে তিনি ইএফটি, চাকুরী স্থায়ী করন, শ্রান্তিবিনোদন ভাতা সহ যে কোন ধরনের কাজ তিনি সফলতার সাথে করে চলেছেন । বিভিন্ন সরকারী দপ্তরের সাথে তিনি সঠিকভাবে সমন্বয় করে চলেছেন । যে কোন জাতীয় দিবস ও রাষ্ট্রীয় প্রোগামে তার উপস্থিতি লক্ষনীয় । সবমিলিয়ে গাংনী উপজেলা শিক্ষা অফিস এখন সেবা বান্ধব অফিস হিসেবে স্বীকৃতি পাচ্ছে মানুষের কাছ থেকে । অফিসের কোন কাজে কোন শিক্ষককে হয়রানির স্বীকার হতে হয়না ।
এখন কোন শিক্ষক কে শিক্ষা অফিসে কোন তদ্বিরের জন্য বসে থাকতে হয়না । সঠিক ও ন্যায্য কাজ হলেই তাৎক্ষনিক করে দেন শিক্ষা অফিস । সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলে রহমান ও বর্তমান জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে ও তিনি সর্বোচ্চ সহযোগিতা পান বলে উল্লেখ করেন । সবমিলিয়ে গাংনী উপজেলা শিক্ষা অফিস একটি ব্যতিক্রমী ও সেবাধর্মী অফিস হিসেবে গাংনীর বিভিন্ন শ্রেনীপেশার মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে চলেছেন । গাংনী উপজেলাতে ১৬২ টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ হাজার শিক্ষক কর্মরত আছে এবং প্রায় ২৫ হাজার ছাত্রছাত্রী প্রাথমিক বিদ্যালয়গুলোতে লেখাপড়া করছে ।
প্রতিদিন অসংখ্যা শিক্ষকের বিভিন্ন সমস্যা তিনি শোনেন ও সমাধান করার চেষ্টা করেন । তার অফিসের কোন কাজে কোন মাধ্যমের প্রয়োজন হয় না । তিনি সরাসরি শিক্ষকদের সমস্যা সমাধানের জন্য কাজ করে থাকেন । তিনি আইসিটি জ্ঞানে অত্যান্ত দক্ষ ।
কাজের ক্ষেত্রে তিনি উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজাহান রেজাসহ সবার সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে বদলী হয়েছেন। তিনি তার জন্য ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
