নিউজ ডেস্ক।।
আগামী শুক্রবার দিবাগত রাতে পবিত্র শব-ই-বরাত উদযাপিত হবে। শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
এতে বলা হয়, পবিত্র শব-ই-বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম আগামী ১৮ মার্চস ন্ধ্যা ৬ টা থেকে ১৯ মার্চ ভোর ৬ টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
