নিউজ ডেস্ক।।
আগামী ১ এপ্রিল ২০২১-২০২২ শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিচ্ছুদের নিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা।
দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আগে একজন পরীক্ষার্থীকে কয়েকটি বিষয় সম্পর্কে বিস্তর ধারণা থাকা প্রয়োজন।
দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে চাচ্ছেন তাদের জেনে রাখা প্রয়োজন মেডিকেল কর্তৃপক্ষ তাদের মোট নম্বর থেকে ৫ নম্বার কর্তন করে। ভর্তি পরীক্ষা ৩০০ নম্বরের। যে সব পরীক্ষার্থী দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা যদি মোট ২৮০ নম্বর অর্জন করে সেক্ষেত্রে তাদের প্রাপ্ত নম্বর হবে ২৭৫।
তাই দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের মনে রাখতে হবে প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার চেয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়া অনেক চ্যালেঞ্জের। তাই দ্বিতীয়বার ভর্তিচ্ছুদের উদ্দেশে কয়েকটি টিপস:
১. আত্মবিশ্বাসী হতে হবে: দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়টি সকলের জানা প্রয়োজন সেটি হল আত্মবিশ্বাস। যারা দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের অনেকেরই চিন্তা থাকে যে ৫ নম্বর কর্তন করা হবে। এ কারণে অনেকেরই আত্মবিশ্বাস কমে যায়। তারা ভর্তি যুদ্ধে পিছিয়ে পড়ে। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একজন শিক্ষার্থীকে পুরোপুরি আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। ৫ কর্তনের পাওয়া আর না পাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে।
২. হতাশ হওয়া যাবে না: দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে হতাশ হওয়া যাবে না। মন থেকে হতাশা ছুড়ে ফেলতে হবে। কারণ হতাশা মানসিক প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাড়াবে। নিজেকে পিছিয়ে রাখবে প্রস্তুতি থেকে।
৩. জোর দিতে হবে প্রস্তুতিতে: প্রথমবারের প্রস্তুতির চেয়ে দ্বিতীয়বার প্রস্তুতিতে আরো জোর দিতে হবে। ভুলে যেতে হবে প্রথমবার পরীক্ষা দেয়ার অপ্রাপ্তি। মনোযোগ দিতে সাধারণ জ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানেও। সবকিছু রুটিনমাফিক পড়াশোনা করে নিজেকে এগিয়ে রাখতে হবে।
ভর্তি পরীক্ষার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ১০ এরমধ্যে জিপিএ- ৯ পয়েন্ট থাকতে হয় তাই যেহেতু আপনি অবশ্যই একজন ভালো শিক্ষার্থী হিসেবে মেডিকেল ভর্তি প্রস্তুতি নিয়েছেন নিঃসন্দেহে সেরা ফলাফল পাবেন।
২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা মিশোরী মুনমুন বলেন, যারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেবে তাদের হতাশ হওয়া যাবে না। কারণ এখন কেউ হতাশ হয়ে গেলে সে ঠিকভাবে প্রস্তুতি নিতে পারবে না। হতাশ না হয়ে চেষ্টা করে যেতে হবে। আর যারা প্রথমবার ভর্তি পরীক্ষা দেবে তাদের মূল বই ভালো করে পড়তে হবে। এছাড়া শিক্ষকরা যে পরামর্শ দেবে সেটি মেনে চলতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
