এইমাত্র পাওয়া

এইচএসসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক।।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত পুনঃনিরীক্ষার ফলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। রোববার ঢাকা শিক্ষাবোর্ড এ তথ্য জানিয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ড জানায়, ১৫৬ জনের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষায় ফলাফলে সন্তুষ্ট না হয়ে বোর্ডে আবেদন জমা পড়ে প্রায় ৩০ হাজার। রোববার ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) তপন কুমার সরকার বলেন, পরীক্ষার্থীদের মুঠোফোনে ও শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ঢুকে পরিবর্তিত ফল দেখা যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.