নিজস্ব প্রতিবেদক।।
দুই থেকে ছয় মাস মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশি ও যে কোনো জাতীয়তার শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদেনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল।
ওআইএসটি ইন্টার্নশিপের আওতায় শিক্ষার্থীদের কোনো খরচ লাগবে না। বিমানে আসা-যাওয়ার খরচ, মাসিক উপবৃত্তি, চিকিৎসা বীমা, ফ্রি ভিসা সাপোর্ট ও আবাসন ব্যবস্থা করা হবে। জাপানের শিক্ষা মন্ত্রণালয় অর্থায়ন করবে।
স্নাতক শেষ দুই বছর ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, নিউরোসায়েন্স, গণিত, কম্পিউটেশনাল সায়েন্স, এনভায়রনমেন্টাল, ইকোলজিক্যাল অ্যান্ড মেরিন সায়েন্স, বিজ্ঞান, প্রকৌশল এবং মেডিকেল বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধাসমূহ:
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* বিনামূল্যে চিকিৎসা বীমা।
* ফ্রি ভিসা সাপোর্ট।
* আবাসন ব্যবস্থা।
* মাসিক উপবৃত্তি।
আবেদনের যোগ্যতা:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* ৪০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাজ।
* সুপারিশ লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
