এইমাত্র পাওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচ অনুষদে নতুন ডিন

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ অনুষদে নতুন পাঁচ শিক্ষককে ডিনের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৮৩ তম সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

পাচঁটি অনুষদে ডিন হলেন বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, কলা ও মানবিক অনুষদে বাংলা বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মওলা, বিজনেস স্টাডিস অনুষদে মার্কেটিং বিভাগে অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এনএম রবিউল আউয়াল চৌধুরী, প্রকৌশল অনুষদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাকির হোসাইন।

দায়িত্বপ্রাপ্তরা আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ৫টি অনুষদের ডিনদের দায়িত্বের মেয়াদ শেষ হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.