এইমাত্র পাওয়া

বিশ্বজয় করেছে বাংলাদেশি শিশু সালেহ

নিজস্ব প্রতিবেদক।।

ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম প্রথম স্থান অর্জন করে বিশ্ব মানচিত্রে দেশের সুনাম বয়ে এনেছেন। ইরানের রাজধানী তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) হলে গত ২৮ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় রাজধানীর মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী সারাবিশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান অর্জন করেন।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগীতা গত শনিবার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইরানের সংস্কৃতি বিষয়কমন্ত্রী মুহাম্মাদ মাহদী ইসমাইলী, শিক্ষামন্ত্রী ইউসুফ নুরী ও ইসলামীক দাওয়া সেন্টারের প্রধান সৈয়্যদ মাহদী খামুশীসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। উল্লেখ্য, গত বছরের আগস্টের শেষদিকে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত¡াবধানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত নির্বাচনী পরীক্ষায় হাফেজ তাকরিম বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়।

চূড়ান্ত পর্বে পাঁচ দেশের সেরা প্রতিযোগির মাঝে বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমাদ তাকরীম সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে। হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান মাদরাসা শিক্ষক ও মাতা গৃহিণী। তার এই অসামান্য কৃতিত্বের জন্য মারকাযু ফয়জিল কুরআনের প্রিন্সিপাল গুলশান সোসাইটি মসজিদের খতিব মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, অত্র প্রতিষ্ঠানের ছাত্ররা গত দু’বছর কুয়েত, মিশর ও আলজেরিয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার বাছাইয়ে চূড়ান্ত প্রতিনিধিত মনোনীত হলেও করোনা প্রাদুর্ভাবের কারণে অংশগ্রহণ করতে পারেনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.