নাজমুল হুদা।।
বাগেরহাটের শেখ হেলাল উদ্দীন কলেজে আড়ম্বরপূর্ণ ভাবে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে। সোমবার ৭ মার্চ সকাল ৯.০০ টায় জাতীয় সংগিতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ ও জয় বাংলা ধ্বনী দেওয়া হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের বিশাল র্যালী কলেজ ক্যাম্পাস ও পার্শ্ববর্তী গৌরম্ভা বাজার প্রদক্ষিণ করে। র্যালী শেষে কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শিক্ষক শিক্ষার্থীরা সমবেত ভাবে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ মর্চের ঐতিহাসিক ভাষনের ভিডিও উপস্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় মাল্যদান করা হয়। মাল্যদান পর্ব শেষে উদযাপন পর্ষদের আহবায়ক প্রভাষক সুব্রত কুমার দামের উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। ঐতিহাসিক ৭ মার্চের ভাষনের উপর বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হুসাইন ছায়েদিন, দীন মহম্মদ মোল্লা, মৃত্যুঞ্জয় কুমার দাস, সেখ তারিকুল ইসলাম, প্রভাষক সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাস, শেখ শামীম ইসলাম, অপূর্ব লাল সাহা, সালমা খাতুন আশেক আহমেদ, শিক্ষার্থী আয়েশা সিদ্দীকা,অনিতা শীল প্রমুখ। সভায় বক্তারা বলেন আজ সময় এসেছে শিক্ষার প্রতিটি স্তরে স্বাধীনতার ইতিহাস বাধ্যতামূলক করা এবং স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষন কতটা গুরুত্ববহ তা জাতির সামনে তুলে ধরা। আলোচনা সভার শেষে বঙ্গবন্ধুর উপর লিখিত কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
