নিজস্ব প্রতিবেদক।।
স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারা থেকে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার চাতুরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পাবনা সদর থানার উত্তর কোমরপুর এলাকার মৃত মঈন উদ্দিন কাজির ছেলে মো. ইউনুস কাজি (৪৫), তার ছেলে মো. ইসমাইল কাজি (১৯) ও ভাই মো. আব্দুল মান্নান কাজি (৪৮)।
র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত এসপি মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক তরুণ ও তার বাবা-চাচাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রাইভেট থেকে বাসায় ফেরার সময় অভিযুক্ত ইসমাইল কাজি ওই মেয়েকে ফুসলিয়ে ও প্রলোভন দেখিয়ে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। পরে তার বাবা ও চাচাসহ মিলে কিশোরীকে চট্টগ্রামের আনোয়ারায় নিয়ে আসে।
এ ঘটনায় ছাত্রীর বাবার করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা অপহরণের বিষয়টি স্বীকার করেছে। পরে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও তিনি জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
