মন্ত্রী বলেন, রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে।
গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি সামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম প্রমুখ।
মোজাম্মেল হক বলেন, আমরা ১৯৭১ সালে সংগ্রাম করে দানবীয় শক্তিকে পরাজিত করার মাধ্যমে দেশকে স্বাধীন করেছি। কিন্তু পরাজিত শত্রু ও তাদের দোসররা বসে নেই। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। দেশকে পেছনের দিকে ঠেলে দিতে চায়। এ পরাজিত শত্রুদের দমন করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
