অনলাইন ডেস্ক।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ ও দেশের বাইরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, তোমরা তাদের উত্তরসূরী। এ বিশ্ববিদ্যালয়ে সময়োপযোগী সিলেবাস অনুযায়ী পাঠদান করা হয়।
নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুস্মিতা মজুমদার, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মনজুর মোর্শেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তানভীর খান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবলিক রিলেশনস অফিসার মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, একাডেমিক কাউন্সিলের সদস্য, অন্যান্য শিক্ষক, দপ্তর প্রধান, নবাগত ছাত্র-ছাত্রী এবং অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
