নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধু বিপিএলের শেষ দিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিতে হাজার চারেক দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিবি। তবে করোনা সংক্রমণ কমে যাওয়ায় এবার আর কোনো বাধা-নিষেধ থাকছে না। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারি দর্শকদের জন্য উন্মুক্ত থাকছে। বিষয়টি নিশ্চিত করে গতকাল বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘করোনা সংক্রমণ কমে যাওয়ায় আফগানিস্তান সিরিজের দুটি টি-টোয়েন্টি ম্যাচেই শতভাগ দর্শক প্রবেশের সুযোগ থাকছে।’
ওয়ানডে সিরিজ শেষ হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এবার টি-টোয়েন্টি অভিযান। ওয়ানডে সিরিজের তিনটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজক ছিল বন্দরনগরী চট্টগ্রাম। তবে টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আগামীকাল প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ মার্চ। বিকাল ৩টায় শুরু হবে লড়াই। টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ ১ হাজার। বিসিবি থেকে জানানো হয়েছে, বুধবার (আজ) থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম বুথে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত টিকিটি বিক্রি হবে। টিকিটের দাম ধরা হয়েছে-
গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার, ভিআইপি স্ট্যান্ড ৫০০, ক্লাব হাউস ৩০০, নর্থ/সাউথ স্ট্যান্ড ১৫০, ইস্টার্ন স্ট্যান্ড ১০০ টাকা। ম্যাচের আগের দিনের পাশাপাশি টিকিট মিলবে ম্যাচের দিনও।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
