এইমাত্র পাওয়া

জাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক নুরুল আলম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উপাচার্য হিসেবে রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল আলম।

মঙ্গলবার (১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নুরুল আলমকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব প্রদান করা হলো।

উল্লেখ্য, টানা দুই মেয়াদে ৮ বছর দায়িত্ব পালনের পর আগামীকাল বুধবার (২ মার্চ) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের দ্বিতীয় মেয়াদ শেষ হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.