নিউজ ডেস্ক।।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১১৬ জন শিক্ষকের নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় ৩৮ হাজার ২৮৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ১৭ জানুয়ারির নির্দেশনা অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায়ই ৩৪ হাজার ৭৩ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। আর অবশিষ্ট ৪ হাজার ১৯৮ জন প্রার্থী ভিআর ফরম না পাঠানোয় তাদের ৭ ফেব্রুয়ারির মধ্যে ভিআর ফরম এনটিআরসিএ অফিসে সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
