নিজস্ব প্রতিবেদক।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের চতুর্থ ধাপে ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে চারুকলা এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগ বাদে ১৯৮৬টি আসনের মধ্যে তিনটি ইউনিটে মোট ৪৬৮টি আসন ফাঁকা রয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।আসন খালি থাকা সাপেক্ষে গত ১৪ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ চতুর্থ ধাপে মেধাতালিকা প্রকাশ করে।
আসন খালি সাপেক্ষে পরবর্তী তালিকা প্রকাশ করা করবে কর্তৃপক্ষ। এছাড়া আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৩০টি আসনের বিপরীতে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রসঙ্গত, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) পাওয়া যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
