এইমাত্র পাওয়া

হাতিয়ায় গাছের চারা বিতরণ উদ্বোধন করলেন সাবেক এমপি মোহাম্মদ আলী

নিজস্ব সংবাদদাতা হাতিয়া : আজ দুপুরে বন বিভাগের নলচিরা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে পাঁচ হাজার গাছের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সাবেক সংসদ ও জেলা আ’লীগের উপদেষ্টা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারনের মধ্যে তিনশ চারা বিতরন করেন সাবেক সাংসদ মোহাম্মদ আলী ও নলচিরা রেঞ্জ কর্মকর্তা শরিফুল ইসলাম মন্ডল।

 

এ সময় উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মহি উদ্দিন চেয়ারম্যান, সাবেক সেক্রেটারী কেফায়েত উল্যাহ ,হাতিয়া পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী এবং উপজেলা যুবলীগের আহবায়ক শাহ আজিজুর রহমান মিরাজ সহ হ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‘শিক্ষায় বন প্রতিবেশ আধুনিক বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী গড়ার লক্ষে হাতিয়ার সাংসদ আয়েশা ফেরদাউসের নামে উপকূলীয় বন বিভাগের নোয়াখালীর নলচিরা রেঞ্জ থেকে পাঁচ হাজার বনজ,ফলজ ও ঔষধি গাছের চারা বরাদ্ধ করা হয়। বরাদ্ধকৃত গাছের চারা বিতরনের দায়িত্ব পান হাতিয়া পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিউদ্দিন মুহিন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.