স্পোর্টস ডেস্ক।।
চট্টগ্রামে বেশ দাপটের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে একদিনের সিরিজ নিজেদের করে নিলো তামিম বাহিনী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সফরকারীদের ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
৩০৭ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এতে ৮৮ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো টাইগাররা।
আফগানদের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেছেন নাজিবউল্লাহ জাদরান। এছাড়া রহমত শাহ ৫২, মোহাম্মদ নবি ৩২, রশিদ খান ২৯ রান করেন। বাকিদের মধ্যে আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
