অনলাইন ডেস্ক।।
দেশের এখন সকলস্তরের মানুষের আলোচনার টেবিলে কেন্দ্রবিন্দু হলো- কে হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার? এ আলোচনায় সবচেয়ে যে সব নাম গুলো আলোচিত হচ্ছে তারমধ্যে সবার ওপরে আছেন মোশাররফ হোসেন ভূইয়ার নাম। তিনিই কি পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। সাবেক মন্ত্রিপরিষদ সচিব কি দায়িত্ব নিতে আগ্রহী? তবে তাঁর স্ত্রীর অসুস্থতাজনিত কারণে ঘন ঘন দেশের বাইরে যাওয়ার একটি বাধ্যবাধকতা আছে। তাই শেষ মুহূর্তে তাঁকেই বেছে নেওয়া হবে কি না অনিশ্চিত। সমর্থিত, অসমর্থিত একাধিক সূত্রই বলছে সার্চ কমিটির বেছে নেওয়া ১০টি নামের মধ্যে ওপরের দিকেই আছে তাঁর নাম।
একজন বিচারপতির নামও অনেকে কানাঘুষা করছেন। একজন নারী বিচারপতি, ’৮২ ব্যাচের একজন সাবেক সিনিয়র সচিব, ’৮৪ ব্যাচের একজন সচিব এবং পুলিশ ক্যাডারের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আর আরেকজন সাবেক সেনা কর্মকর্তাও ইসি হিসেবে নিয়োগ পেতে পারেন বলে ভেতরে ভেতরে জোর জল্পনাকল্পনা চলছে।
বৈঠকের পরে কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের বলেছিলেন, ‘সার্চ কমিটির আজকের (রবিবার) বৈঠকে আমরা ২০ জনের নামের তালিকা নিয়ে আলোচনা করেছি। আলোচনায় ১২/১৩ জনের নাম আমরা চূড়ান্ত করেছি। এখান থেকেই ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে। নতুন ইসি গঠনের জন্য চলমান একাদশ সংসদের গত অধিবেশনে নির্বাচন কমিশন আইন পাস হয়। এই আইনের আলোকে গত ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
