অনলাইন ডেস্ক।।
চতুর্থ চক্রে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের তথ্য চেয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে শূন্যপদের তথ্য সংগ্রহ প্রক্রিয়ার তথ্য হালনাগাদের শিক্ষা কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার এনটিআরসিএ জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে এসব তথ্য চেয়েছে এনটিআরসিএ।
এনটিআরসিএর সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা বলেন, চতুর্থ চক্রে শিক্ষক নিয়োগের প্রস্তুতি হিসেবে শূন্যপদের তথ্য সংগ্রহের আগেই শিক্ষা কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে। ইরিকুইজিশন সার্ভারে কর্মকর্তাদের তথ্য হালনাগাদে এসব তথ্য চাওয়া হয়েছে। আমরা ২০১৯ খ্রিষ্টাব্দে যখন শূন্যপদের তথ্য নিয়েছিলাম তারপর থেকে অনেক শিক্ষা কর্মকর্তা বদলি হয়েছেন। তাই শিক্ষা কর্মকর্তাদের তথ্য হালনাগাদ করে তাদের নতুন পাসওয়ার্ড দেয়া হবে। এরই অংশ হিসেবে কর্মকর্তাদের হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
