নিজস্ব প্রতিনিধি।।
জয়ের জন্য ২১৬ রানের সহজ লক্ষ্য। এই লক্ষ্য তাড়া করতে নেমে যেখানে ব্যাটারদের ধীর-স্থির থাকার কথা, সেখানে তাদের মধ্যে দেখা যাচ্ছে তাড়াহুড়ো, অস্থিরতা। সবচেয়ে বড় কথা আফগার পেসার ফজলুল্লাহ ফারুকির বল যেন বুঝতেই পারছে না বাংলাদেশের ব্যাটার।
যার ফলশ্রুতিতে ২৮ রানেই হারিয়ে বসেছে ৫ উইকেট। জয় তো দুরে থাক, যে মহা বিপর্যয়ে পড়েছে টাইগাররা, তাতে কতদুর যেতে পারে এখন সেটাই চিন্তার বিষয়। টপ অর্ডারের ৫ ব্যাটার যারপরনাই হতাশার জন্ম দিয়ে ফিরে গেলেন সাজঘরে।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮। ২ রান নিয়ে ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং তার সঙ্গে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব। যিনি এখনও রানের খাতা খুলতে পারেননি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
