এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

‘জুলাই আন্দোলন না হলে বুঝতেই পারতাম না শিশুরা দেশটাকে এত ভালোবাসে’

ঢাকাঃ জুলাই আন্দোলন না হলে বুঝতেই পারতাম না শিশুরা দেশটাকে এত ভালোবাসে- এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে …

বিস্তারিত পড়ুন

মাউশির মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিল শিক্ষা মন্ত্রণালয়

ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম …

বিস্তারিত পড়ুন

আরো দুটি জাতীয় দিবস চালু করছে সরকার

ঢাকাঃ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে দুটি জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিবছর যথাক্রমে এই দুটি দিবস বিশেষভাবে পালিত হবে। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে …

বিস্তারিত পড়ুন

‘বৈষম্যের বেড়াজালে শিক্ষা ক্যাডার, আশ্বাস দিলেও কেউ কথা রাখেনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ‘শিক্ষা ব্যবস্থাপনায় সরকারি কলেজে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও পদোন্নতি ও গ্রেড বিবেচনায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার চরম বৈষম্যের শিকার। সরকারি শিক্ষক কাঠামোতে সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন সরকারি কলেজের অধ্যাপকগণ যাদের সর্বোচ্চ গ্রেড-৪র্থ। অথচ একই সময়ে অন্য ক্যাডারের কর্মকর্তাগণ প্রথম গ্রেড পাচ্ছেন। শিক্ষা ক্যাডারের …

বিস্তারিত পড়ুন

আগামী বাজেটে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় বরাদ্দের দাবি

ঢাকাঃ বাংলাদেশের মতো শিক্ষকদের এত নিম্ন বেতন কাঠামো পৃথিবীর কোথাও নেই। শিক্ষকদের মর্যাদা আশপাশের দেশের তুলনায় তলানিতে অবস্থান করছে। তাই শিক্ষকদের মর্যাদা বাড়াতে যথাযথ উদ্যোগ গ্রহণের পাশাপাশি নতুন সরকারের কাছে আগামী বাজেটে জিডিপির অন্তত ৫ শতাংশ শিক্ষায় বরাদ্দের দাবি উঠেছে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ (ইআরআই) আয়োজিত সেমিনারে। …

বিস্তারিত পড়ুন

২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব পাঠাল শিক্ষা মন্ত্রণালয়

ঢাকাঃ দীর্ঘদিনের দাবি উপেক্ষা করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়ানোর পরিপত্রে ক্ষোভে ফুঁসছেন শিক্ষকরা। সেই ক্ষোভের মধ্যেই এবার তাদের দাবি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়। বাড়িভাড়া মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসাভাতা বৃদ্ধি ও কর্মচারীদের বোনাস ৭৫ শতাংশে উন্নীত করতে অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। সোমবার (৬ অক্টোবর) …

বিস্তারিত পড়ুন

রাবির ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি শুরু হবে

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি (শুক্রবার) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এই ভর্তি পরীক্ষা। এবার রাজশাহীসহ দেশের মোট ছয়টি বিভাগীয় শহরে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন কেন্দ্র হিসেবে বরিশাল যোগ …

বিস্তারিত পড়ুন

ট্রেনে কুবি শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। সোমবার (৬ সেপ্টেম্বর) লাকসাম রেলওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন- তানভীর …

বিস্তারিত পড়ুন

লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন …

বিস্তারিত পড়ুন

এনটিআরসিএ’র মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের অফিস আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্ৰধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার)-এর নিয়োগ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর মাধ্যমে করা হবে মর্মে সরকার নীতিগত সিদ্ধান্তের কথাও জানান হয়েছে।  সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও …

বিস্তারিত পড়ুন