ময়মনসিংহঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে আব্দুল জব্বার মোড়ে একত্রিত হন। সেখানে গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা …
বিস্তারিত পড়ুনবাকৃবিতে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
ময়মনসিংহ: যথাযথ মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক র্যালি, পুষ্পাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় জাতীয় দিবস উদযাপন কমিটি ও বাকৃবি শিক্ষক সমিতি। রবিবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত এবং …
বিস্তারিত পড়ুন২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাকৃবিতে জাতীয় ভাষা উৎসব শুরু
ময়মনসিংহঃ দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তৃতীয়বারের মতো শুরু হয়েছে ‘জাতীয় ভাষা উৎসব-২০২৫’। দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ভাষাবিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব (বাউএলসি)। উৎসবটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পর্ব শুক্রবার (৫ ডিসেম্বর) বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা ও বর্ণকুঞ্জ উদ্বোধনের …
বিস্তারিত পড়ুনফের বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ, ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহঃ ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাকৃবির জব্বার মোড়ে অবস্থিত রেলপথ অবরোধ করলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি …
বিস্তারিত পড়ুনসহপাঠীদের গোপন ছবি তুলে ‘সিনিয়র ভাই’কে পাঠান বাকৃবি ছাত্রী
ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গোপনে নারী শিক্ষার্থীদের অপ্রস্তুত অবস্থার ছবি তুলে এক সিনিয়র ছাত্রের কাছে পাঠানোর অভিযোগ উঠেছে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই শিক্ষার্থী নিয়মিতভাবে মেয়েদের ঘুমন্ত বা ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে তার এক সিনিয়র ভাইয়ের কাছে …
বিস্তারিত পড়ুনবাকৃবিতে থাকছে না আর জব্বারের মোড়
ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইতিহাসে এক সময়ের প্রাণকেন্দ্র ‘জব্বারের মোড়’ এখন বিলীনের পথে। ময়মনসিংহ সিটি করপোরেশনের উন্নয়ন প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট (কেবি কলেজ মোড়) থেকে ফসিল মোড় পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণের কারণে এই পরিবর্তন ঘটছে। প্রকল্পের অংশ হিসেবে জব্বারের মোড় হয়ে যাওয়া সড়কের দুই পাশের দোকানগুলো …
বিস্তারিত পড়ুনবাকৃবিতে হলে সিট চেয়ে ছাত্রীদের বিক্ষোভ
ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খালেদা জিয়া হলে আসন বরাদ্দ নিয়ে বিক্ষোভ করেছেন হেলথ কেয়ারের (কৃষিকন্যা হলের বর্ধিতাংশ) ছাত্রীরা। সন্ধ্যায় প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলন করেন তারা। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়ক অবরোধ করে তারা অবস্থান নেন। শিক্ষার্থীদের অভিযোগ, আগে ভর্তি হয়েও তারা হলে জায়গা …
বিস্তারিত পড়ুনবাকৃবির হল খুলবে ৩ অক্টোবর, ৫ তারিখে ক্লাস শুরু
ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা ৩ অক্টোবর সকাল ৯টা থেকে নিজ নিজ আবাসিক হলে উঠতে পারবেন। এছাড়া ৫ অক্টোবর থেকে নিয়মিত ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, …
বিস্তারিত পড়ুনবাকৃবির গবেষণার প্রকল্পের খামারের উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের খামারে লালনপালন করা উন্নত জাতের ১৪টি ভেড়া চুরি হয়েছে। ভেড়াগুলো ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের গেইটের পাশের খামারে এ চুরির ঘটনা ঘটে বলে জানান গবেষণায় যুক্ত সার্জারি ও …
বিস্তারিত পড়ুনবিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করল বাকৃবি প্রশাসন
ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিতব্য পরীক্ষায় শিক্ষার্থীদের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল