ঢাকাঃ টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো স্থান পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তালিকায় দেখা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৫০১ +। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়। জানা যায়, টাইমস হায়ার এডুকেশন নিজস্ব পদ্ধতিতে সংগৃহীত তথ্য বিচার-বিশ্লেষণের মাধ্যমে র্যাঙ্কিং নির্ধারণ করে থাকে। মূলত পাঁচটি ক্যাটাগরিতে এ র্যাঙ্কিং …
বিস্তারিত পড়ুনসময় এসেছে হল গুলো উদ্ধার করে নিজেদের করে নেওয়ার: জবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়া হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, যতদ্রুত মাস্টারপ্ল্যানের কাজ শেষ হবে তত শীঘ্রই সেনাবাহিনীকে কাজ দেয়া যাবে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জবি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন …
বিস্তারিত পড়ুনজবির ছাত্রী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক সাবিনা
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শরমীন। আগামী দুবছরের জন্য তাকে প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। …
বিস্তারিত পড়ুনজবির নতুন ছাত্রকল্যাণ পরিচালক ড. রিফাত হাসান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৪(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের …
বিস্তারিত পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার অধ্যাপক গিয়াস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন। তিনি পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশনা না …
বিস্তারিত পড়ুনভুলত্রুটি হলে ধরিয়ে দিবেন: জবি উপাচার্য
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আইন ও ন্যায্যতার ভিত্তিতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে বলে জানিয়েছেন নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নিজ কর্মস্থলে যোগদান কালে এসব কথা বলেন তিনি। উপাচার্য বলেন, ‘আমি নিশ্চয়তা দিচ্ছি সকলকে, ইচ্ছাকৃত কোন অন্যায্য কাজ করবো না। তবে মানুষ হিসেবে ভুলত্রুটি হতে পারে। …
বিস্তারিত পড়ুনছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য এসব নিয়োগ দেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এর মধ্যে উপাচার্য …
বিস্তারিত পড়ুনজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রেজাউল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহিনুর ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী প্রফেসর (অবসরপ্রাপ্ত) ড. মো. রেজাউল …
বিস্তারিত পড়ুনপদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক জাকির হোসেন
ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন । রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। অধ্যাপক ড. মো. জাকির হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর মার্কেটিং বিভাগের অধ্যাপক …
বিস্তারিত পড়ুনজবির ছাত্রী হলে ছাত্রলীগ কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার দুপুর ২টায় ব্যানারে ছাত্রলীগ কর্মীদের নাম ও ব্যাচ লিখে টানিয়ে দেওয়া হয়েছে হলের সম্মুখভাগে। ব্যানারের দেখা যায়, গণহত্যা সমর্থনকারীদের অবাঞ্ছিত ঘোষণার। এতে লেখা, জুলাই বিল্পবের বিপক্ষে থাকা ও গণহত্যা সমর্থনকারী …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল