পদত্যাগ করলেন ইউজিসি সদস্য অধ্যাপক জাকির হোসেন

ঢাকাঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক  ড. মোঃ জাকির হোসেন ।

রবিবার (০৮ সেপ্টেম্বর) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

অধ্যাপক  ড. মো. জাকির হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর মার্কেটিং বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। এর আগে গত ১৩ জুন তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পান।

এছাড়াও গতকাল (০৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্যপদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.