এইমাত্র পাওয়া

Monthly Archives: December 2025

নতুন পাঠ্যবইয়ে ‘বঙ্গবন্ধু’-র পরিবর্তে ‘শেখ মুজিবুর রহমান’

ঢাকাঃ আগামী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা নতুন বছরের শুরুর আগেই সরকারি বিনামূল্যের নতুন পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ পড়তে পারবে। আজ রোববার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ওয়েবসাইটে এসব নতুন পাঠ্যবই পাওয়া যাবে বলে জানিয়েছে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা সংস্থাটি। অন্যদিকে, …

বিস্তারিত পড়ুন

এনসিপি থেকে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহর পদত্যাগ

ঢাকাঃ এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও তার স্বামী এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। এদিকে তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম …

বিস্তারিত পড়ুন

গাইবান্ধায় ঘুষ কেলেঙ্কারিতেও বহাল শিক্ষা অফিসার নকিবুল

গাইবান্ধা: গাইবান্ধায় ভুয়া নিয়োগ ও জাল-জালিয়াতির নথিপত্র তৈরি করে শিক্ষক-কর্মচারীদের অনলাইনে এমপিওভুক্তির আবেদন দাখিলের ঘটনা একের পর এক প্রকাশ্যে আসছে। এরই ধারাবাহিকতায় গত নভেম্বর মাসে সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ১১ জন ভুয়া নিয়োগপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর এমপিও আবেদনে ভয়াবহ অনিয়ম ও জাল নথির তথ্য-প্রমাণ অনুসন্ধানে উঠে এসেছে। …

বিস্তারিত পড়ুন

রুয়েটে হাদির নামে আবাসিক হলের নামকরণের দাবি

রাজশাহী: শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও ন্যায্য বিচারের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন। একই সঙ্গে ছাত্রদের জন্য বরাদ্দ নতুন একটি হলের নামকরণ হাদির নামে করতে দাবি তুলেন তারা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর তালাইমারি মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষকের এক পদের বিপরীতে লড়বেন ৭৫ প্রার্থী

ঢাকাঃ আগামী ২ জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত এই পরীক্ষা আবেদনকারীদের নিজ নিজ জেলায় গ্রহণ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দুই ধাপে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ …

বিস্তারিত পড়ুন

১ জানুয়ারি বই পাচ্ছে না কোটির বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক।।  নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি মাত্র তিন দিন। অথচ মাধ্যমিক স্তরের সাড়ে ১১ কোটির বেশি পাঠ্যবই এখনো ছাপাই হয়নি। ফলে ১ জানুয়ারি নতুন বইয়ের ঘ্রাণ থেকে বঞ্চিত হতে যাচ্ছে মাধ্যমিকের ১ কোটির বেশি শিক্ষার্থী। জানা গেছে, পাঠ্যবই ছাপানোর দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তুক বোর্ডের (এনসিটিবি) এক প্রভাবশালী …

বিস্তারিত পড়ুন

১৬ বছর পর জুনিয়র বৃত্তি পরীক্ষা রোববার, অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী

ঢাকাঃ দীর্ঘ দেড় যুগ পর রোববার আবারও শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের মঞ্চে ফিরছে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। রোববার সারাদেশে একযোগে শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে ৩ লাখ ক্ষুদে শিক্ষার্থী। দেশের ৬১১টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মধ্য দিয়ে চার দিনব্যাপী এই পরীক্ষা আয়োজন করেছে শিক্ষা …

বিস্তারিত পড়ুন

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

ঢাকাঃ এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে দলটির হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগের কথা জানান। তবে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে জানিয়েছেন। তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আহ্বায়ক। তিনিও দলটি থেকে …

বিস্তারিত পড়ুন

দ্রুত এমপিও কার্যকরের দাবিতে কারিগরি শিক্ষকদের কর্মসূচি কাল

ঢাকাঃ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় সুপারিশপ্রাপ্ত কারিগরি শিক্ষকদের এমপিও দ্রুত কার্যকরের দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দ্রুত এমপিওভুক্তির দাবিতে আগামীকাল রবিবার (২৮ ডিসেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করবেন এমপিওবঞ্চিত শিক্ষকরা। শনিবার (২৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি পালনের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একই প্যানেল …

বিস্তারিত পড়ুন

তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ভাইস প্রিন্সিপাল গ্রেপ্তার

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম এ টি এম শহিদুল ইসলাম। তিনি গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত বলে জানা গেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালের দিকে তাঁকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। …

বিস্তারিত পড়ুন