এইমাত্র পাওয়া

Daily Archives: December 16, 2025

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মহান বিজয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দীন, পরিচালক অর্থ ও হিসাব মোস্তাক আহমেদ ও …

বিস্তারিত পড়ুন

পবিপ্রবিতে উপাচার্যকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে সহ-উপাচার্যের নেতৃত্বে বিক্ষোভ

পটুয়াখালীঃ উপাচার্য কাজী রফিকুল ইসলামকে একাত্তরের পরাজিত শক্তি আখ্যা দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মহান বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করে বিক্ষোভ করেছেন একদল শিক্ষক-শিক্ষার্থী। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সহ-উপাচার্য অধ্যাপক এসএম হেমায়েত জাহানসহ বিএনপিপন্থী শিক্ষক-শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীদের কয়েকজনের ভাষ্য, পবিপ্রবির উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলাম …

বিস্তারিত পড়ুন

হাদির ওপর হামলা: ষড়যন্ত্রে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

ঢাকাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই- যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) …

বিস্তারিত পড়ুন

বিজয় দিবসের আগেই প্রাথমিকের শতভাগ পাঠ্যবই মুদ্রণ সম্পন্ন

ঢাকাঃ মহান বিজয় দিবসের প্রাক্কালে প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত ও ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) চলতি শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। বিগত কয়েক বছরের ইতিহাসে নির্ধারিত সময়ের মধ্যে এত বৃহৎ …

বিস্তারিত পড়ুন

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ঢাকাঃ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহপাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা (বাংলায় ও …

বিস্তারিত পড়ুন

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে বিতর্কিত আলপনা

কক্সবাজারঃ কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের তিন দিকের দেয়ালে মুক্তিযুদ্ধের গ্রাফিতি আঁকা ছিল। গতকাল সোমবার হঠাৎ সেখানকার গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়। তার স্থলে আঁকা হয় আলপনা, যা দেখতে অনেকটা বিয়েবাড়ি বা বৈশাখী উৎসবের আলপনার মতো। পরে অবশ্য স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক কর্মীদের সমালোচনার মুখে আলপনা মুছে দেওয়া হয়। জানা গেছে, গ্রাফিতি মুছে …

বিস্তারিত পড়ুন

নতুন মুক্তিযোদ্ধা ৮৪, মুক্তিযুদ্ধের সহযোগী তালিকায় ২৮ জনের নাম

ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযোদ্ধার সংজ্ঞা সংশোধনের পর প্রথমবারের মতো বড় পরিসরে তালিকা পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। যাচাই–বাছাই ও শুনানি শেষে ৩৩৬ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে ২৮ জনের নাম গেজেটভুক্ত করার সুপারিশ করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এ ছাড়া নতুন করে ৮৪ …

বিস্তারিত পড়ুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শেষ ১৭ ডিসেম্বর

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে আবেদন শেষ আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫)। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র রাখা হয়েছে। আবেদনের যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, …

বিস্তারিত পড়ুন

জবিতে পাকিস্তানের পতাকা আঁকায় বাধা, শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলা

ঢাকাঃ বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে একদল শিক্ষার্থী পাকিস্তানের পতাকা আঁকতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বাঁধার মুখে পড়েছে। সেই মুহূর্তে সংবাদ সংগ্রহের সময় ক্যাম্পাসের দুই সাংবাদিককের উপর হামলার অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ …

বিস্তারিত পড়ুন

রংপুর কমিউনিটি মেডিকেলে বিজয় দিবস উদযাপন

রংপুরঃ মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে …

বিস্তারিত পড়ুন