এইমাত্র পাওয়া

Monthly Archives: December 2025

ক্লাস হয়েছে ৯২ দিন, শিখন ঘাটতি নিয়ে পরীক্ষায় প্রাথমিকের শিক্ষার্থীরা

ঢাকাঃ এক বছরে ৩৬৫ দিনের মধ্যে মাত্র ৯২ দিন ক্লাস পেয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটির বেশি শিক্ষার্থী। ছুটি ও পরীক্ষার পাশাপাশি কখনো শিক্ষকদের ক্লাস বর্জন, কমপ্লিট শার্টডাউন, কখনো বিক্ষোভ-সমাবেশের কারণে ঠিকমতো ক্লাস হয়নি। পাশাপাশি পাঠ্যবই হাতে পেতেও দেরি হয়েছে। শিখন ঘাটতি নিয়ে আজ রবিবার থেকে পরীক্ষায় বসছে প্রাথমিকের শিক্ষার্থীরা। …

বিস্তারিত পড়ুন

শাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১৯১ জন

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে মোট ১৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ১০৬টি এবং ছয়টি আবাসিক হল সংসদের ৮৫টি মনোনয়নপত্র রয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। …

বিস্তারিত পড়ুন

৬ দিনের অচলাবস্থার পর প্রাথমিকের বার্ষিক পরীক্ষা শুরু

ঢাকাঃ টানা ৬ দিনের অচলাবস্থার পর রোববার (৭ ডিসেম্বর) থেকে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এ পরীক্ষা গত ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। জানা যায়, সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন, বদলি আদেশ ও শাটডাউন কর্মসূচির মধ্যেও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষক সংগঠনগুলো। গত …

বিস্তারিত পড়ুন

মোবাইল ফোনের দোকান বন্ধ, বিটিআরসি ঘেরাওয়ের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক।।  সারাদেশে অনির্দিষ্টকালের জন্য মোবাইল ফোনের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। ঢাকায় মোবাইল ফোনের বেশিরভাগ দোকান বন্ধ রাখতে দেখা গেছে। আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার, সিন্ডিকেট প্রথা বিলোপ ও মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত …

বিস্তারিত পড়ুন

তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে বার্ষিক পরীক্ষায় বিঘ্ন ঘটে।

নিউজ ডেস্ক।।  অনেক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু হয়নি। দাবি পূরণে আশ্বাস, চাকরিবিধি ও ফৌজদারি আইনে শাস্তির হুঁশিয়ারি দিয়েও শিক্ষকদের ক্লাসে ফেরানো যায়নি। বাধ্য হয়ে গণহারে বদলি ও শোকজের পথে হাঁটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ১, ২, ৩ ডিসেম্বর দেশের অনেক জেলার সব বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের গণহারে শোকজ করা …

বিস্তারিত পড়ুন

৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক।।  তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন, বদলি আদেশ ও ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যেও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এসেছে শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে। বিজ্ঞাপন গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

এক দফা দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা আজ

নিউজ ডেস্ক।।  অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রবিবার সকাল ১১টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন সাত কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে শনিবার (০৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং জানায়, …

বিস্তারিত পড়ুন

শিক্ষার উদ্দেশ্য শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা: গণশিক্ষা উপদেষ্টা

কক্সবাজার: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রত্যেকটি শিশুর মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে সেই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিশুকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। শনিবার (৬ ডিসেম্বর) কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কক্সবাজার জেলার বিভিন্ন স্টেক …

বিস্তারিত পড়ুন

জামালপুরে ছুটির দিনে পরীক্ষা নিলেন শিক্ষকরা

জামালপুরঃ জামালপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৪ দফা দাবিতে শিক্ষকদের কর্ম বিরতির কারণে চলমান স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা আজ শনিবার ছুটির দিনে নিয়েছেন শিক্ষকরা। আজ শনিবার সকালে সংশোধিত পরীক্ষার সূচি অনুযায়ী বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসেন শিক্ষার্থীরা। সকাল থেকেই শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা বিদ্যালয়ের গেইটে ভীড় করেন। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের পুঁজি বা …

বিস্তারিত পড়ুন

নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা মোতায়েনের দাবি

ঢাকাঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে অন্তত এক মাস ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা’ …

বিস্তারিত পড়ুন